বর্তমান যুগে ড্যাটা এনক্রিপশন অনেক বড় ব্যাপার। সাধারণত পাসওয়ার্ড, লগিন ইনফরমেশন, প্রাইভেট ম্যাসেজ, ইমেইল সবকিছুই এনক্রিপ্টেড হয়ে আরেকজনের কাছে পৌঁছায়, তারপর নির্দিষ্ট এলগরিদম ব্যবহার করে ডিক্রিপ্ট করা হয়। ফলে মাঝখান থেকে কেউ সেই ডাটা পেয়ে গেলেও ডিক্রিপ্ট করা সম্ভব হয় না। আসলে ক্রিপটোলজি অনেক মজার একটা জিনিস, আজকে 'SHA' এনক্রিপশন নিয়ে কিছু বলা যাক। SHA মানে হল Secure Hash Algorithm. এর ডিজাইনার হল USA এর National Security Agency (NSA). SHA সিরিজের চারটা ভার্সন আছে যেগুলোর এনক্রিপশন এলগরিদম একটা অপরটা থেকে ভিন্ন।